Skip to Content Skip to Footer
New Jersey WIC logo
New Jersey Wic Logo
  • বাংলাদেশ
    • English
    • Español
    • العربية
    • Creole
    • Polskie
    • Português

ম্যাস্টাইটিস

ম্যাস্টাইটিস

ম্যাস্টাইটিস হলো স্তনের টিস্যু ফুলে যাওয়া, যা থেকে অনেক সময় সংক্রমণ হতে পারে। এটি অনেক সময় অতিরিক্ত দুধের কারণে বা আপনার স্তনগুলোতে প্রাকৃতিক ব্যাক্টেরিয়াতে পরিবর্তনের কারণে হয়ে থাকে। শিশুর জন্ম দেওয়ার পরে আপনার দুধ জমে স্তন ফুলে যাওয়ার সমস্যা হতে পারে (স্তনে ব্যথা হওয়া, ফুলে যাওয়া)। এটা ম্যাস্টাইটিস নয় এবং এটি দুই সপ্তাহের মধ্যে গায়েব হয়ে যায়।

ম্যাস্টাইটিসের লক্ষণ:

ম্যাস্টাইটিস সাধারণত একটি স্তনে হয়ে যাতে এবং এটির কারণে আপনার স্তন ফুলে যেতে বা লাল হয়ে যেতে পারে।
অন্যান্য উপসর্গের মধ্যে এগুলো থাকতে পারে:

  • জ্বর (101°F বা তার বেশি)
  • কাঁপুনি
  • শরীরে ব্যথা
  • বমি বমি ভাব
  • বমি হওয়া
  • স্তনের বৃন্ত থেকে হলুদ ডিসচার্জ বেরোনো
  • স্তনের আশেপাশে সংবেদনশীল, উষ্ণ বা গরম জায়গা

24–48 ঘণ্টার মধ্যে যদি আপনার ভালো লাগা শুরু না হয়, তাহলে আপনার স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে যোগাযোগ করুন। আপনার অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হতে পারে। যদিও সব ম্যাস্টাইটিস সংক্রমণের কারণে হয় না, তবে অ্যান্টিবায়োটিক দেওয়া হলে পুরো কোর্সটি সম্পূর্ণ করা জরুরি।

heart-cove-icon

আপনি যা করতে পারেন:

বুকের দুধ খাওয়ানো চালিয়ে যান

ম্যাস্টাইটিস থাকা অবস্থায় বুকের দুধ খাওয়ানো নিরাপদ। দুধ পান করানো স্তনের ফোলাভাব কমাতে, উপসর্গ উপশম করতে এবং দ্রুত সুস্থ হতে সহায়তা করতে পারে।

আপনার শিশুর ক্ষুধার সংকেত অনুসরণ করুন

প্রথমে সুস্থ স্তন থেকে আপনার শিশুকে দুধ খাওয়ান, তারপর আক্রান্ত স্তনটি দিন। স্তন সম্পূর্ণ খালি করার চেষ্টা করবেন না। আপনি যদি পাম্প করে দুধ বের করেন, তবে শুধু আপনার শিশুর প্রয়োজন অনুযায়ী দুধ বের করুন।

ঠাণ্ডা সেঁক ব্যবহার করুন।

প্রতি ঘণ্টায় বা প্রয়োজন অনুযায়ী আইস প্যাক ব্যবহার করুন। গরম সেঁক ব্যবহার এড়িয়ে চলুন, কারণ এটি ফোলাভাব বাড়াতে পারে। গরম পানি দিয়ে গোসল করা ঠিক আছে, কিন্তু গরম সেঁক সরাসরি স্তনে দেবেন না।

পর্যাপ্ত পানি পান করুন এবং বিশ্রাম নিন

শরীর সুস্থ হতে সহায়তা করার জন্য প্রচুর পানি পান করুন এবং যতটা সম্ভব বিশ্রাম নিন।

সহায়ক ব্রা পরুন

টাইট ব্রা বা আন্ডারওয়্যার যুক্ত ব্রা পরা এড়িয়ে চলুন।

সঠিকভাবে শিশুর মুখে স্তন ধারণ নিশ্চিত করুন

নিশ্চিত করুন যে আপনার শিশু গভীর এবং আরামদায়কভাবে স্তনপান করছে। সঠিকভাবে স্তনপান কার্যকরভাবে দুধ বের করতে সহায়তা করে। আপনার যদি স্তনপানে সমস্যা হয়, তাহলে WIC আপনাকে সহায়তা করতে পারে।

ব্যথা নিয়ন্ত্রণ করুন

প্রেসক্রিপশন-ছাড়া নিরাপদ ব্যথানাশক সম্পর্কে আপনার ডাক্তার বা ফার্মাসিস্টকে জিজ্ঞাসা করুন।

হালকা মালিশ করার চেষ্টা করুন

আপনার আঙুল ব্যবহার করে হালকাভাবে মালিশ করুন, স্তনবৃন্ত থেকে শুরু করে আপনার বগল বা কলারবোনের দিকে যান। খাওয়ানোর সময় বা ঠিক আগে মালিশ করলে দুধের প্রবাহ বাড়াতে এবং অস্বস্তি কমাতে সহায়তা করে। খুব জোরে চেপে ধরবেন না, এতে উপসর্গ আরও বাড়তে পারে। যদি ব্যথা হয় বা আপনার উপসর্গগুলো খারাপের দিকে যায়, তাহলে মালিশ বন্ধ করুন এবং আপনার স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে কথা বলুন।

gental-massage
checkup-machine-icon

আপনার ম্যাস্টাইটিস থাকলেও বুকের দুধ খাওয়ানো নিরাপদ। আপনার বুকের দুধ হয়তো জমাট বাঁধা বা সুতার মতো দেখতে লাগতে পারে, কিন্তু এটি আপনার শিশুর জন্য এখনও স্বাস্থ্যকর।

যদি আপনার উপসর্গগুলোর উন্নতি না হয় বা আপনি কোনো বিষয়ে নিশ্চিত না হন, তাহলে সাহায্যের জন্য WIC বা আপনার স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে যোগাযোগ করুন।

New Jersey Footer Logo

আমাদের সাথে যোগাযোগ করুন

1-800-328-3838 (24 Hrs) www.state.nj.us/health/fhs/wic/

আরো জানুন

  • কিভাবে আবেদন করতে হবে
  • একটি ক্লিনিক খুঁজুন
  • আমি কোথায় কেনাকাটা করতে পারি?

রিসোর্স

  • পুষ্টি শিক্ষা
  • বুকের দুধ খাওয়ানো
  • WICShopper
  • eWIC গ্রাহক পরিষেবা

এটি একটি সমান সুযোগ প্রদানকারী প্রতিষ্ঠান।

Cookie Policy Privacy Policy

© Brush Art Corporation

  • Email
  • SMS
If you are using multiple emails, separate them with commas.

    SMS Communication Consent